মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সরকারী জায়গা দখল করে মাটি খনন ও বিক্রি করছে প্রভাবশালী মহল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে নবীগঞ্জের আউশকান্দিতে একটি চক্র মাটি খনন করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এ ছাড়া অনেকেই নানা অট্টালিকা ও স্থাপনা তৈরী করে কোটি কোটি টাকা মূল্যের সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন।
নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি বাজারের উত্তর পূর্ব পার্শ্বে মিটাপুর গ্রামের নিকটে সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয় সচেতন মহলের অনেকের সাথেই আলাপ হয়। আলাপকালে অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক, অভিযোগ করে প্রভাবশালী একটি মহল কর্তৃক অপকর্মের নানা বিষয়ে বর্ণনা দেন। সম্প্রতি ঢাকা সিলেট মহা সড়ক ৬ লেনে উন্নীতকরণের সংবাদ পেয়ে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত এবং সীমানা পিলারের ভেতর থেকে মহাসড়কের নিকটবর্তী স্থান থেকে গভীর গর্ত করে মাটি খনন করে দালালদের নিকট মাটি বিক্রি করছেন আউশকান্দি ইউনিয়নের মিটাপুর গ্রামের কয়েক ব্যক্তি। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারো নেই। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সহ উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করে অনেকেই বিভিন্ন অট্টালিকা ও স্থাপনা তৈরী করে রাতারাতি লক্ষ লক্ষ টাকা কামাই করে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এ বিষয়ে হবিগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী’ সজিব আহমেদ এর সাথে মোটোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com