বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্যাটারি চালিত অটোরিকসার নাম্বার প্লেইট প্রদানসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাটারি চালিত অটোরিকসার নাম্বার প্লেইট প্রদানের পূর্বে রিক্সা আটকানো বন্ধ রাখা, আটককৃত রিক্সা বা ব্যাটারি অবিলম্বে ফেরত প্রদান, শ্রমিকদের প্রশাসনিক হয়রানী বন্ধ করা, দূরত্ব অনুযায়ী অটোরিক্সার ভাড়া নির্ধারনী চার্ট প্রদানসহ ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল দুপুরে জেলা প্রশাসক ও হবিগঞ্জ পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি অফিসার ইনচার্জ সদর মডেল থানা ও ট্রাফিক ইনচার্জ এর কাছে প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- শ্রমিকনেতা হিরা মিয়া, গণি মিয়া, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম, রাইমুল ইসলাম চৌধুরী, ছালেক মিয়া, কালা মিয়া, জাহির মিয়া, জজ মিয়া. আদিত্য রায় সানি। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন- অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়ন না করলে আগামী দিনে কঠোর আন্দোলন কর্মসূচীর মাধ্যমে ৭ দফা দাবি আদায় করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com