শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকাল

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৮৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বতর্মান যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী মোছাম্মত ফারজানা বেগম মিন্নি বৃহস্পতিবার সন্ধ্যায় তার পিত্রালয় শতক গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা ২ টায় বুরহানপুর জামে মসজিদের সামনের মাঠে অনুষ্টিত জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে অংশ নেন উপজেলা বিএনপির আহবায়ক শরফরাজ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও বতর্মান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, মজিদুল করিম মজিদ, নুরুল গণি চৌধুরী সোহেল, মোঃ আমীর হোসেন, জোসেফ বকত চৌধুরী, গোলাম ইজদানী শামীম, সাবেক ইউপি সদস্য ও উপজেলা বিএনপি নেতা শাহ মুস্তাকিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, নাজমুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির অন্যতম সদস্য আনোয়ার হোসেন মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমীন, উপজেলা বিএনপির ইনাতগঞ্জ ইউপির সাধারণ সম্পাদক জামাল হোসেন, পৌর বিএনপি নেতা আব্দুল হান্নান, শামীম আহমদ চৌধুরী, রফিকুল হাসান চৌধুরী তুহিন, ছাত্রদল নেতা ফুয়াদ হাসান রাজন, হুমায়ুন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বুরহানপুর গ্রামের মুরব্বীয়ানগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com