বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বিশিষ্ট শালিস বিচারক প্রাক্তন মেম্বার ইয়াওর মিয়া চৌধুরী আর নেই

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৫০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট শালিস বিচারক প্রাক্তন মেম্বার এবং নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ সভাপতি মাওঃ শুইয়াবুর আহমদ চৌধুরীর পিতা ইয়াওর মিয়া চৌধুরী আর নেই। তিনি গত বৃহস্পতিবার রাত ১.৩০ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুম ইয়াওর মিয়া চৌধুরী উপজেলার করগাওঁ ইউনিয়নের প্রাক্তন মেম্বার ছিলেন। তিনি নিজ গ্রাম শেরপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে একজন বিজ্ঞ শালিস বিচারক ছিলেন। সদা হাস্যোজ্জল ন্যায় বিচারক হিসেবে এলাকায় সুখ্যাতি রয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় নিজ গ্রাম শেরপুর প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে বিশাল জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজার নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, আলীম উলামাগণসহ নানা শ্রেণীপেশার মানুষের ঢল নামে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বানিয়াচং উপজেলার প্রাক্তন চেয়ারম্যান ইকবাল হোসেন খান, নবীগঞ্জ পৌরসভার প্রাক্তন মেয়র আলহাজ্ব তোফাজ্জল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, শাহ রিজভী আহমদ খালেদ, শিহাব চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক ছনি চৌধুরীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, প্রাক্তন এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com