মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা চিত্রাঙ্কন প্রতিযোগীতা

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল পৌর শাখার উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে চারুকলা একাডেমীতে আয়োজন করা হয় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে শতাধিক প্রতিযোগী অংশনেয়। প্রতিযোগীতা শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি কাজী কামরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। বিশেষ অতিথি ছিলেন চারুকলা একাডেমীর শিক্ষক শেখর রঞ্জন রায় বকুল, শিক্ষক মিহির ভৌমিক, সাংবাদিক কাওছার ইকবাল, সাংবাদিক বিকুল চক্রবর্তী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রফিক তরফদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রীমঙ্গল পৌর শাখার সহ-সভাপতি নরুর রহমান, সাংস্কৃতিক কর্মীও সাংবাদিক মামুন আহমদ, সাংবাদিক শফিকুর রজমান রুম্মন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, মতিন খান ও বাদল দোষার।
অনুষ্ঠানে অতিথিরা প্রত্যেক প্রতিযোগীর অংকনই প্রশংসার দাবী রাখে বলে জানান। এ সময় সেরা ৩জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com