মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শিক্ষার মানউন্নয়নে শিক্ষক, অবিভাবক ও সুধীজনকে ভূমিকা রাখতে হবে-কেয়া চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ১৪ মে, ২০১৪
  • ৬৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষক, অবিভাবক ও সুধী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রাথমিক শিক্ষা, শিক্ষার মূল ভিত্তি। কাজেই এই শিক্ষাকে সফল করে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও অবিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেয়া চৌধুরী উপরোক্ত কথাগুলি বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি বিধূ ভূষণ দাসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ, মোঃ আলতাফ আলী, কমলাকান্ত আচার্য্য, ডা. হিতেন্দ্র দেব, অনন্ত দাশ, শানু রানী দাশ, শুকা চৌধুরী, মোঃ আব্দুর রউফ, মোঃ সাজন মিয়া, মোঃ মহিত মিয়া, পিকলু চৌধুরী প্রমুখ। তিনি বিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানসহ উন্নয়নে আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com