শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কৃষক বাহাদুরের মৃত্যুর ঘটনায় বহরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিলু মিয়া সহ ৮ জনকে আসামী করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মনতলা বাজারে শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন, বহরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান মাষ্টার, যুবলীগ নেতা আরমান, ছাত্রলীগ নেতা আতাউস সামাদ সুমন, জিলু মিয়ার স্ত্রী ফরিদা বেগম প্রমুখ।
মানবন্ধনে প্রতিবাদ সভায় বক্তবরা বলেন, গত ১২ ফেব্রুয়ারি উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ বাহাদুর মিয়ার বুকে ব্যাথা জনিত কারনে মৃত্যু হয়। বাহাদুরের মৃত্যু ঘটনায় তার ভাই জামাল মিয়া বাদি হয়ে হবিগঞ্জ আমলী আদালতে গত ১৭ ফেব্রুয়ারী বহরা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাজাপুর গ্রামের জিলু মিয়া সহ আটজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলা প্রত্যাহারের দাবিতে ইউনিয়ন আওয়ামীলীগ ও স্থানীয় লোকজন মানববন্ধন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com