সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর সাথে আওয়ামীলীগ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের তাজপুর থেকে ঢাকায় ফেরার পথে নবীগঞ্জ ডাক বাংলোয় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির যাত্রা বিরতিতে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপিকে অভ্যর্থনা জানান, সহকারী কমিশনার ভূমি সোমাইয়া মমিন ও অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান। সৌজন্য সাক্ষাত করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, আইন সম্পাদক দুদু মিয়া, দপ্তর সম্পাদক বিধান ধর, বাউসা আওয়ামীলীগের সভাপতি দীপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, কূর্শি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, হিন্দু বৌদ্ধ খীষ্টান ঐক্যপরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, স্বেচ্ছাস্বকলীগের সভাপতি আমিনুর রহমান সুমন, সাধারণ সম্পাদক উজ্জল সরদার, প্রেসক্লাব সভাপতি সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, কৃষকলীগ নেতা বেনু চক্রবর্তী, রেজা আহমদ চৌধুরী, অমলেন্দু সূত্রধর, আবু সালেহ জীবন, তারেক আহমদ, মুহিন আহমদ, ইয়ামিন চৌধুরী, রাসেল আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com