বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে কৃষক আবুল হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুন্দর আলী র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৫৩২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ক্রাইমজোন খ্যাত দাউদপুর গ্রামের কৃষক আবুল হত্যা মামলায় ফাঁসির আদেশের পলাতক আসামী সুন্দর বাহিনীর প্রধান সুন্দর আলী (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এক্যাশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দরবেশপুর গ্রামে অভিযান চালিয়ে সুন্দর আলীকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত সুন্দর আলী (৪০) দরবেশপুর গ্রামের মৃত আফছার উল্লার ছেলে।
জানা যায়, ২০০৮ সালের ২২ জুন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে কৃষক আবুল মিয়াকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে সুন্দর ও তার বাহিনীর লোকজন। এ ব্যাপারে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে হবিগঞ্জের বিজ্ঞ আদালত ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারী কৃষক আবুল হত্যাকারী সুন্দরসহ ৭ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর থেকে সুন্দর বাহিনীর প্রধান সুন্দর পলাতক ছিল। রায়ের ৩বছর ৪দিনের মাথায় গতকাল রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯- এর অপারেশন কমান্ডার মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে একটি অভিযানিক দল দরবেশপুর গ্রামে অভিযান চালিয়ে সুন্দরকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com