বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বাহাদুরের মৃত্যু ॥ বিবাদীর স্বজনদের দাবি হয়রানিমূলক মামলা

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৫৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের বাহাদুরের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করছেন বিবাদীগণের স্বজনরা। তাদের অভিযোগ স্থানীয় কোন্দলের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে বাহাদুরের স্বাভাবিক মৃত্যু ভিন্নখাতে প্রবাহিত করে রাজাপুর গ্রামের আওয়ামীলীগ নেতা জিলু মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। শনিবার সকালে ১নং বিবাদীর স্ত্রী ফরিদা খাতুন মাধবপুর প্রেসক্লাবে স্বজনদের নিয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ পাঠ করে শোনান। তাদের দাবি রাজাপুর গ্রামের বাহাদুর মিয়া বুক ব্যাথা নিয়ে গত ১২ ফেব্রুয়ারি স্থানীয় মনতলা নুসরা ক্লিনিকে চিকিৎসা দিতে নেওয়া হয়। পরে ওই ক্লিনিকের পরামর্শ মতে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওইদিন রাত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাহাদুরের ভাই জামাল মিয়া আওয়ামীলীগ নেতা জিলু মিয়াকে প্রধান আসামী করে তার পরিবার ৮ জনের বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি দরখাস্ত করেন। বিজ্ঞ বিচারক এই সংক্রান্তে মাধবপুর থানায় মামলা, অপমৃত্যু মামলা বা জিডি করা হয়েছে কি না এ মর্মে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য মাধবপুর থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে মাধবপুর থানা পুলিশ অত্র বিষয়ে কোন মামলা কিংবা অপমৃত্যু মামলা হয়নি বলে প্রতিবেদন দেন। তবে একটি জিডি মূলে বাহাদুরের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বিবাদীর স্বজনদের দাবি বাদী পক্ষের সঙ্গে বিবাদীদের বিরোধ ছিল। এর জের ধরে একটি স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিবাদীদের ফাঁসাতে হয়রানিমূলক মামলা হয়েছে। তাদের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত সংস্থা নিরপেক্ষ তদন্ত করলে মামলাটি মিথ্যা প্রমাণিত হবে। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, আদালতের নির্দেশে এ মামলার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com