বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ-বানিয়াচং সড়কের বেহাল অবস্থা ॥ পাথর বোঝাই ট্রাক গর্তে

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্তাদের দায়িত্বহীনতার কারনে অহরহ ঘটছে দূঘর্টনা। প্রতিদিনই আটকা পরছে পাথর ও বালি বুঝাই ট্রাক। সৃষ্টি হচ্ছে যানজট। ফলে পথচারীদের নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। একাধিকবার সড়ক ও জনপথ বিভাগে যোগাযোগ করলের তাদের টনক লড়েনি। এলাকাবাসী জানান, নবীগঞ্জ-বানিয়াচং সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার দু’মাসের মধ্যেই ওই সড়কের রাজাবাদ ব্রীজ সংলগ্ন এবং কেলি কানাইপুর মাঠ সংলগ্ন স্থানে বিশাল গর্তের সৃষ্টি হয়। এতে প্রায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। এছাড়া ওই রাস্তা দিয়ে বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকায় পাথর ও বালু বুঝাই ট্রাক প্রতিদিনই যায়। কিন্তু উল্লেখিত স্থানে পৌছা মাত্রই ট্রাক গুলো দেবে যাচ্ছে। ফলে রাস্তা গর্ত করে ট্রাক গুলো তোলে নেয়া হয়। এতে আরও গর্তের সৃষ্টি হয়। এ সময় রাস্তার উভয় পাশেই আটকা পড়ে যাত্রীবাহি যানবাহন। ব্যাহত হয় ওই রাস্তায় চলাচলরত স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের। জুরুরী ভিত্তিতে ওই রাস্তা মেরামত করার জন্য জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com