রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

চুনারুঘাটের স্কুল শিক্ষক হত্যাকান্ডের ক্লু উদঘাটন ॥ আদালতে ৪জনের স্বীকারোক্তি

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৪৬৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে স্কুল শিক্ষক হত্যাকান্ডের ক্লু উদঘাটিত হয়েছে। গ্রেফতারকৃত ৪জন গতকাল হবিগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ হত্যাকান্ডের সাথে তারা জড়িত বলে স্বীকার করেছে।
গত ২৫ আগস্ট গভীর রাতে ঝুড়িয়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদ মজুমদার (৩৮) খুন। তার লাশ ময়নাবাদ গ্রামের একটি কবরস্থান থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের ছোট ভাই জোনায়েদ মজুমদার বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার রাতে ময়নাবাদ গ্রামের আব্দুল হাই’র ছেলে আতাউর রহমান (৩০), একই গ্রামের মৃত সিরাজুল হক চৌধুরীর ছেলে শাহীন চৌধুরী (৪০), স্বপন চৌধুরী (৩৫) ও প্রবাসী শারফিন চৌধুরী’র স্ত্রী চামেলী বেগম চৌধুরী (৩০)কে আটক করে। আর তাদের কাছ থেকেই ক্লু উদঘাটন করা হয়। পরকিয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com