মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের ৮ ইউনিটের সম্মেলন স্থগিত

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আওতাধীন ৭টি উপজেলা ও ১টি পৌরসভাসহ ৮টি ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণার পর সবগুলো ইউনিটের সম্মেলন স্থগিত করেছে জেলা আওয়ামীলীগ। বিষয়টি গতকাল মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। তিনি জানিয়েছেন-আগামী মার্চ মাসে মুজিববর্ষ শুরু হওয়ার কারণে এবং এই মাসে দলীয় নানা অনুষ্ঠান থাকায় ঘোষিত ইউনিটগুলোর সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনের নতুন তারিখ শীঘ্রই সেন্ট্রালের সাথে পরামর্শ করে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। প্রসঙ্গত গত শনিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা শেষে এসব ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com