রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে বাকীতে সিগারেট না দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের মনতলা এলাকায় বাকিতে সিগারেট না দেয়ায় হারুন আলী (৭০) নামে এক বৃদ্ধকে সাইকেলের চেন দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত হারুন আলী উপজেলার বহরা ইউনিয়নের মনতলা গ্রামের মৃত তমিজ আলীর ছেলে। সোমবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার উপজেলার বহরা ইউনিয়নের মনতলা গ্রামের হারুন আলীর দোকানে একই গ্রামের আকছির মিয়ার বখাটে ছেলে নাঈম মিয়া বাকীতে সিগারেট চায়। হারুন আলী আগের বকেয়া না দিলে সিগারেট দিতে অস্বীকৃতি জানায়। এতে নাঈম ক্ষুদ্ধ হয়ে বাড়ীতে গিয়ে সাইকেলের একটি চেইন এনে হারুন আলীকে মাথায় ও পিঠে এলোপাতারি আঘাত করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হারুন আলী মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন-প্রাথমিকভাবে জানা যায় বাকীতে সিগারেট না দেয়ার কারণে সাইকেলের চেন দিয়ে ওই বৃদ্ধকে মারধোর করে নাঈম। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদন আসলেই বিস্তারিত বলা যাবে। নাঈমকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com