বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ৪৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে জনস্বাস্থ্যের মান উন্নয়নে খাদ্যে ভেজাল বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আয়োজিত ও বেসরকারী কনসালটিং ফার্ম “ঘরণী” এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সহযোগী স্যানেটারী ইন্সপেক্টর মোঃ ছাদিকুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লা সিকদার, প্রধান শিক্ষক মোঃ মোজ্জামেল হোসেন খান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সভাপতি উপাধ্যক্ষ কাজী আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি ইমদাদ হোসেন খান, মেম্বার মতিউর রহমান প্রমূখ। পূর্বাহ্নে সকাল ১০ টায় একই হল রুমে পারিপার্শ্বিক স্বাস্থ্য সংরক্ষণ, খাদ্য তৈরী ও পরিবেশন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে অপর এক সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবপদ রায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বক্তৃতা করেন ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ সিকদার, ব্র্যাকের স্বাস্থ্য কর্মকর্তা শামিম আহমেদ, স্যানেটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায়, মোঃ নূরুল হক, মাসুক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com