বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে খাদ্য অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শত বছরেরও অধিককালের পুরনো একটি জীর্ণ ভবনে এতদিন কার্যক্রম পরিচালনা হত হবিগঞ্জ জেলা খাদ্য অফিসের। এ নিয়ে দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে নতুন ভবন পেয়েছে খাদ্য অফিস। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসাবে নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোনকালে লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরব আলী উপস্থিত ছিলেন।
সরকারী বৃন্দাবন কলেজের পাশে ৩৪ শতক ভূমির উপর অত্যাধুনিক ভবনটি নির্মাণ করে খাদ্য অধিদপ্তর। ৪ তলা ফাউন্ডেশন এর এই ভবন এর ২ তলা পর্যন্ত বাস্তবায়নে ব্যয় হয় সোয়া ২ কোটি টাকা।
জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, নতুন এই ভবনে অফিসের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই ভবন হওয়ায় দীর্ঘদিন যাবৎ যে অসুবিধার মুখোমুখি হতে হয়েছে তার লাঘব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com