বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে কমিউনিটি ক্লিনিকে সেবার মানোন্নয়নে সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে কমিউনিটি ক্লিনিকে সেবার মানোন্নয়নের লক্ষ্যে সেবাদানকারী ও সেবাগ্রহণকারীদের মুখোমুখী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পাড়াগাঁও কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের লক্ষ্যে কেয়ার বাংলাদেশের সৌহার্দ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ড্যাম’র টেকনিক্যাল অফিসার তাহমিনা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হাদী মো. শাহপরান, কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল ম্যানেজার গভর্নেন্স তমিজ উদ্দীন আহমেদ, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক একেএম ওবায়দুর ইসলাম, উপজেলা সমন্বয়কারী কেএম রিয়াদুর রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com