বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতীয় পর্যায়ে হবিগঞ্জের রেঞ্জার দল ২য় এবং গার্ল গাইড ৩য়

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ^ চিন্তা দিবস উপলক্ষে ‘ওয়ার্ল্ড থিংকিং একটিভিটি প্যাক’ কর্মসূচিতে অংশ নিয়ে বাজিমাত করেছে হবিগঞ্জ জেলার বনরথী মুক্ত রেঞ্জার এবং বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইড কোম্পানী দল। সারা দেশের মাঝে মুক্ত রেঞ্জার হয় ২য় এবং গার্ল গাইড দল হয় তৃতীয়। শনিবার সকালে ঢাকার গার্ল গাইড কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। কর্মসূচিতে হবিগঞ্জ জেলার নেতৃত্ব্ দেন হবিগঞ্জ গার্ল গাইডের জেলা সম্পাদিকা ও বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা দাশ তালুকদার। তিনি জানান, হবিগঞ্জে গাল গাইড আন্দোলন নতুনভাবে শুরু হলেও অল্প সময়ে সারা দেশের মাঝে সেরা হওয়া নিঃসন্দেহে কৃতিত্বের। হবিগঞ্জে গার্ল গাইডের কলেজ শাখার জন্য আমরা মুক্ত রেঞ্জার চালু করেছি। এর প্রাথমিক পর্যায়ের হলদে পাখি জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী চান গার্ল গাইডকে এগিয়ে নিতে। হবিগঞ্জের জেলা প্রশাসনও এ ব্যাপারে তৎপর থাকায় আগামীতে আমরা আরও বড় ধরনের সফলতা বয়ে আনতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com