বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর মিলনের মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট টাইম সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন মিলনের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুর ১২টায় চুনারুঘাট পৌর পরিষদের উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জেলা পরিষদ সদস্য ফরিদ মিয়া তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গাফ্ফার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রইছ উল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসকাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম সুলতান খান, কাউন্সিলর লাল মিয়া, মহিলা কাউন্সিলর শাহেনা খাতুন, বকুল আক্তার, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের, তাহের আলী প্রমূখ। সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোঃ জালাল উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com