বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে চিচকে চোরের উপদ্রব বৃদ্ধি প্রায় দিনই ঘটছে ছোট-বড় চুরির ঘটনা

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চিচকে চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কোন না কোন বাসায় ও দোকানে চুরি সংঘটিত হচ্ছে। চোরের হাত থেকে রেহাই পায়নি হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের প্রভাষক মাহমুদুল হাসান। এছাড়াও ইতোপূর্বে বেশ কিছু বাসাবাড়িতে চুরি সংঘটিত হলেও অদ্যবদি কোন চোর গ্রেফতার হয়নি। ফলে শহরজুড়ে আতংক বিরাজসহ চুরি বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা প্রভাষক মাহমুদুল হাসান বাসার দরজা লক করে জুম্মার নামাজে যান। নামাজ থেকে এসে দেখেন তার বাসার দরজা খোলা এবং ভিতরের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। বাসায় প্রবেশ করে দেখেন বিপুল পরিমান স্বর্ণ, নগদ টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। বিষয়টি তিনি পুলিশকে অবগত করেন। অভিযোগ রয়েছে শহরের অনন্তপুর, শায়েস্তানগর, মোহনপুর, রাজনগর, ইনাতাবাদ, তেঘরিয়া, শ্যামলীসহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা হলেই চুরি সংঘটিত হয়। তবে এদের মাঝে রয়েছে বেশ কিছু সংখ্যাক চিহ্নিত চোর।
এ ব্যাপারে ওসি মাসুক আলী জানান, প্রভাষকের বাসায় পুলিশ গিয়েছে এবং চোরদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com