রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সাংবাদিক ইমদাদ ও মামলার স্বাক্ষীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ কাফনের কাপড় প্রেরণ ও হত্যার চেষ্টার পর এবার মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেয়া হয়েছে বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খান ও তাঁর মামলার স্বাক্ষীদেরকে। বানিয়াচং থানার ২৩ জানুয়ারী ২০২০ তারিখে এন্ট্রিকৃত ৯২৮ নং জিডির বিবাদীরা মামলায় হয়রানির ষড়যন্ত্র করার বিষয়টি সাংবাদিক ইমদাদ বিভিন্ন সূত্রে জানতে পেরে গতকাল স্থানীয় সাংবাদিক ও বানিয়াচং থানা পুলিশকে অবহিত করেন।
উল্লেখ্য, বানিয়াচংয়ে ভুলবশত অর্পিত সম্পত্তির তালিকাভূক্ত না হওয়া ভূমি ভূয়া উত্তরাধিকারী দিয়ে দলিল রেজিস্ট্রি ও নামজারী করে দখলে নেয়ার অনুসন্ধানী সংবাদের তথ্য সংগ্রহকালে গত ৯ ডিসেম্বর সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে কাফনের কাপড় ও বেনামী চরমপত্র পাঠিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার হুমকি দেয়া হয়। এ ঘটনায় পরদিন সাংবাদিক ইমদাদ বানিয়াচং থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি জিডি করেন। জিডি নং-৪২৭। এই জিডির সূত্র ধরে তদন্ত করে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পেয়ে পুলিশ পুকড়া গ্রামের হাফেজ মস্তোফা মিয়ার পুত্র নজিম উদ্দিনকে গ্রেফতার করে পরদিন ৫ দিনের রিমান্ডের আবেদনসহ কোর্টে চালান করে। ১৫ জানুয়ারী আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দেন। এদিকে জামিনে ছাড়া পেয়ে সে ও তার সহযোগীরা সাংবাদিক ইমদাদকে হত্যার উদ্দেশ্যে গত ২৩ জানুয়ারী হবিগঞ্জ-বানিয়াচং সড়কে হামলার চেষ্টা চালায়। এ ঘটনায় ওইদিনই সাংবাদিক ইমদাদ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে আরেকটি জিডি করেন। জিডি নং-৯২৮। আদালত বানিয়াচং থানা পুলিশকে জিডির তদন্তের অনুমতি দেন। এ খবর জানতে পেরে জিডির বিবাদীরা সাংবাদিক ইমদাদ ও তাঁর স্বাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দায়ের করে হয়রানির হুমকি দিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com