বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় দোকান ঘর নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধটি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। একপক্ষ আদালতের সিদ্ধান্তকে অমান্য করে সিলগালা ভেঙে দোকানে প্রবেশ করেছে। এ ব্যাপারে ফারজানা আক্তার ইজা নামে এক ব্যক্তি পুলিশ সুপারসহ বিভিন্ন স্থানে অভিযোগ করছেন।
ফারজানার অভিযোগ- ‘আদালতের নির্দেশ অমান্য করে দোকানের সিলগালা ভেঙে দিয়েছে প্রভাবশালী আমিনুল হক ও তার লোকজন। সেই সঙ্গে তার অসুস্থ বাবাসহ পরিবারের লোকদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। জানা যায়, গত বছরের জানুয়ারির ২৮ তারিখ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে শহরের বাণিজ্যিক এলাকার পরিত্যক্ত বিরোধপূর্ণ দোকানটিকে সিলগালা করে রিসিভার নিয়োগের আদেশ দেন হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। পরদিন দোকান সিলগালা করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। ওই বছরের ১২ মার্চ আমিনুল হকের পক্ষ একটি ফৌজদারী রিভিশন দায়ের করলে তিনমাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর পর অক্টোবরের ১৯ তারিখ হাইকোর্ট ওই স্থগিতাদেশের আদেশ আরো ছয় মাসের জন্য বর্ধিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com