বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হরিণচড়া গফ্ল মাঠের আবর্জনা পরিষ্কার করলেন ইউএনও নজরুল ইসলাম

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে ফিনলের হরিণছড়া গফ্ল মাঠে পর্যটক ও বিভিন্ন মানুষের ফেলে আসা ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে। (১৫ ফেব্রুয়ারি) আবর্জনা পরিষ্কারের ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে এবং সাথে সাথেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম নিজেই মাঠ থেকে হাত দিয়ে আবর্জনা তুলছেন। এই ছবিটি দেখে সাধারণ মানুষ বলছেন, একজন ইউএনও যদি নিজের হাতে আবর্জনা পরিষ্কার করতে পারেন, তাহলে আমাদের সবার উচিত নিজ নিজ আঙ্গিনা নিজেরাই পরিস্কার করে রাখা। এতে প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে ও নিজেদের চারদিকের পরিবেশ পরিষ্কার থাকবে । উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর এমন উদ্যোগ সকলের জন্য জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ ভুমিকা রাখবে বলে অনেকেই মনে করেন। বিশেষ করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com