মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে নদীতে বিষ ঢেলে মাছ নিধন ভ্রাম্যমান আদালতে ১ জনের সাজা

  • আপডেট টাইম রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৪৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে নদীতে বিষ ঢেলে মাছ নিধনের দায়ে ১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারী (শনিবার) সকালে বানিয়াচংয়ের শুটকী নদীতে বিষ ঢেলে মাছ নিধন করা হচ্ছে এ মর্মে সরকারী সেবা নাম্বার ৩৩৩-এ ফোন করে অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকারকে জানালে তাৎক্ষনিক বানিয়াচং থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থল শুটকী নদীতে অভিযান চালিয়ে বিষ ঢেলে মাছ নিধনের অপরাধে কালিদাস টেকা গ্রামের সাইফুল রহমান এর ছেলে রুহুল আমীন (২৪) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মৎস রক্ষা ও সংরক্ষণ আইনের মাধ্যমে আটক রুহুল আমীনকে ১০ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই আব্দুল ছালামসহ একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com