বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর স্বপ্নের মহল বৃটিশ ফরেনারদের মিলন মেলা

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মাহবুব নুরুল ইসলাম। বৃটিশ ফরেনার শিল্পপতি। সহজ সরল, সাদা মনের এক বিরল প্রতিভা। উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নদী মাতৃক বালু চর বুরহানপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। দুই কন্যা সন্তানের জনক তিনি। ৪০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। কাদা, মাটি আর সবুজের শীতল হাওয়ায় মুগ্ধ তার জীবন। কালের আবর্তে জন্ম ভূমি বুরহানপুরে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। নিবৃত পল্লীর বাসিন্দা নুরুল ইসলাম গ্রামে আবাসনের স্বপ্নে বিমোড় ছিলেন। সবুজ সমারোহে স্বপ্নের নীড় গড়ার স্বপ্ন দেখতেন। এরই অংশ হিসেবে দুই যুগের সাধনায় গড়ে তোলেন স্বপ্নের মহল। প্রায় দশ কোটি টাকা ব্যয়ে ১৫ একর জমিতে গড়ে তোলেন আধুনিক ওই অট্রালিকা। ৬টি বারান্দা আর আলীশান অভ্যর্তনা কক্ষ ছাড়াও গ্রামের আলো ছায়া বেষ্টিত বাড়িতে রয়েছে অত্যাধুনিক সুইমিংপুল বেষ্টিত একটি পুকুর। ১২ কক্ষ বেষ্টিত দ্বিতল বাড়ির সৌন্দর্য্য বর্দনে চারদিকে তৈরী হচ্ছে ফুলের বাগান। এর নাম দেয়া হয়েছে ’স্বপ্নের মহল’। বাড়ির স্বপ্ন দ্রষ্টা মাহবুব নুরুল ইসলাম নিজেই এর ড্রইং করেন। গতকাল আনুষ্ঠানেক ভাবে এর উদ্ধোধন হয়। অনুষ্ঠানে বৃটিশ সহকর্মীদের মিলন মেলায় জম্বেস আড্ডায় মেতে উঠেন একঝাক ফরেনার। ফরেনার শিল্পপতিদের মধ্যে উপস্থি ছিলেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার এন্ড কমার্সের ডাইরেক্টর ও নর্থ ইষ্ট রিজনের প্রেসিডেন্ট এবং নিউকাসন বাংলাদেশী এসোশিয়েসনের চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, বৃটিশ ফরেনার ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আশরাফ উদ্দিন, যুক্তরাজ্যস্থ নবীগঞ্জ কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান মঈনুল আমিন বুলবুল, অধ্যাপক আব্দুল হান্নান, বৃটিশ প্রবাসী কমিউনিটি লিডার মোঃ তাহির মিয়া, শুকুর আলী, আতাহির মিয়া, ইসরাঈল খান, মোঃ আবু সুফিয়ান, কামরুল হাসান প্রমূখ। ‘স্বপ্নের মহল’ মিলন মেলায় প্রবাসী কমিউনিটি নেতাদের সাথে সাথে দেশের সার্বিক উন্নয়ন ও বর্তমান উন্নয়নশীল ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যানসহ দেশের শিক্ষাবিদ, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ। বৃটিশ প্রবাসীদের মিলন মেলায় মিলিত হন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নাজমা বেগম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ, দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ছুহুল আমিন, প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময়ের প্রকাশক সেলিম তালুকদার, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আব্দুল আলিম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com