সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

মাধবপুরে যুবকের রহস্য জনক মৃত্যু পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামে বাহাদুর মিয়া (৩৫) নামের এক ব্যক্তির রহস্য জনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। সে ওই গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র। গত বুধবার সে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মনতলা নুসরাত হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করা হয়। ওই দিন রাত ১টার সময় মাধবপুর আসার পথে তার মৃত্যু হয়। তার ছোট ভাই আইনজীবি সহকারী জামাল মিয়া জানান, একই গ্রামের দুলা মিয়ার পুত্র জিলু মিয়ার সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে কতিপয় লোকজন তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
মাধবপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন বাহাদুরের অপর ভাইয়ের বরাত দিয়ে জানান, বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করায় রাতে তাকে নুসরাত হাসপাতালে নেয়ার পর দেয়ালে নিজের মাথা ঠেকিয়ে জখমপ্রাপ্ত হয়। মাথায় ব্যান্ডেজ রয়েছে। প্রকৃত পক্ষে তার মৃত্যু ব্যাথার কারণে হতে পারে। তবুও যেহেতু নিহতের পরিবার তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করছে। লাশ মাধবপুর থানার পুলিশ হেফাজত থেকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com