সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

বানিয়াচঙ্গে আটক ৬ মাদকসেবীকে ৩ মাস করে কারাদন্ড প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক নিয়ন্ত্রণের অভিযানে বানিয়াচং থেকে আটক ৬ মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
তারা হলো বানিয়াচঙ্গ উপজেলার পাতারিয়া গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র ও মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহাদ মিয়ার ছোট ভাই জাহির মিয়া (৩৫), একই গ্রামের মৃত হাজী হানিফ উল্লার পুত্র আব্দুল কাদের (৬০), আমির আলীর পুত্র বাবুল মিয়া (৩৫), কুশিয়ারতলা গ্রামের সৈয়দ আলীর পুত্র মোস্তফা (৩৫), শহরের বাতিরপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র আব্দুল মালেক (৩৫), পুরান পাতরিয়া গ্রামের মোঃ আমির আলীর বাবুল মিয়া (৩৪) ও তিতখ্ই গ্রামের কালী রায়ের পুত্র বাবুল রায় (৪৩)। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদক দ্রব্য অধিদপ্তরের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদ মোহাম্মদ ইব্রাহিম এর আদালতে হাজির করা হলে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে প্রত্যেককে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল রাতেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com