বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

একুশে বইমেলা ও মুজিববর্ষ পালন করবে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একুশে ফেব্রুয়ারীতে এবার ৩ দিনব্যাপী বই মেলা ও মুজিববর্ষ পালনের আয়োজন করবে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, অর্পনা পাল, নাট্য ব্যক্তিত্ব তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমূখ। বক্তারা বলেন বর্তমান প্রজন্মের মধ্যে বইকে আরো জনপ্রিয় করে তোলতে হবিগঞ্জ পৌরসভা পক্ষ হতে বইমেলার আয়োজন করা এখন সময়ের দাবী। তারা আরো বলেন হবিগঞ্জ পৌরসভা একযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ পালন অনুষ্ঠান ও ৩ দিন ব্যাপী বইমেলার আয়োজন করবে। সভায় ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারী শুক্র, শনি ও রবিবার হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে হবিগঞ্জ পৌরসভার ‘৩ দিনব্যাপী একুশে বইমেলা ও মুজিববর্ষ’ পালন করার সিদ্ধান্ত হয়। ওই ৩ দিনের প্রতিদিন সন্ধ্যায় পৌরমঞ্চে পরিবেশিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নৃত্য, কবিতা আবৃতিসহ নানা অনুষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com