বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জ নোয়াগড়ে সংঘর্ষে ৪ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে সংঘর্ষে স্বামী স্ত্রী সহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার নোয়াগড় বড়হাটি গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী হেলেনা বেগম বাড়ীর ঘাঠলা দিয়ে পুকুরে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের মাফিক মিয়া বাঁধা প্রদান করে। বাধা উপেক্ষা করে পুকুরে যেতে চাইলে হেলেনা বেগমকে মারপিট করা হয়। তার শোরচিৎকারের অন্যরা এগিয়ে আসলে ১০/১২ জনের একদল লোক তাদের উপর হামলা করে। এ সময় হামলাকারীদের কবল থেকে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে হেলেনা বেগম (৪০) কে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতরা হলেন হেলেনা বেগম (৪০), সাবাজ বিবি (৫৫), মস্তু মিয়া (৭০), রয়েল মিয়া (৩০) তাদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com