বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে দুর্ঘটনায় ২ এসএসসি পরিক্ষার্থী আহত

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে এসএসসি পরিক্ষার শেষে মোটরসাইকেল যোগে ফেরার পথে এএবিসি হাই স্কুল রোড়ে পিকআপ গাড়ির সাথে সংঘর্ষে জলসুখা হাই স্কুলের ছাত্র ও এসএসসি পরিক্ষর্থী সহ ২ মোটর সাইকেল অরোহী গুরুতর আহত হয়েছেন। জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় এস,এস সি পরিক্ষা শেষ করে আজমিরীগঞ্জ এবিসি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বাজারে আসার সময় সদর হাসপাতালে নিকটবর্তী স্থানে হবিগঞ্জের উদ্দেশ্যে ছাড়া পিকআপ গাড়ির সাথে সংঘর্ষে মোটর সাইকেলে থাকা এসএসসি পরিক্ষার্থী জলসুখা গ্রামের হুমায়ুন লস্করের পুত্র সৌরভ মিয়া (১৬) ও কাছা মিয়ার পুত্র সায়েম মিয়া (১৮) দুর্ঘটনায় আহত অবস্থায়। পথচারীরা তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত ২ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ দিকে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে দুর্ঘটনায় কবলিত পিকআপ ব্যান গাড়ীটি জব্ধ করে থানায় নিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com