রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে বিএনপি নেতার মৃত্যুতে শোক সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাধবপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মরহুম ওমর আলী খানের স্বরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে বুল্লা ইউনিয়ন পরিষদ মাঠে আহ্বায়ক পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউ/পি চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, চৌধুরী ফজলে ইমাম সুমন, বিএনপি নেতা মিছিরউদ্দিন, আব্দুর রশিদ, এডঃ সাজেদুর রহমান সজল, জামাল মোঃ আবু নাসের, মর্তুজ আলী, আমজাদ আলী শাহীন, মোস্তফা কামাল বাবুল, কৃষক দলের আহ্বায়ক মোকলেছুর রহমান সোহেল, যুবদল নেতা মোঃ এনায়েত উল্লাহ, কবির আহম্মদ চৌধুরী, জুয়েল খান, ছাত্রদল নেতা এস.এম ইকরাম, মোঃ মারুফ মিয়া, আলমগীর কবির, ওমর আলী খানের ছেলে খোকন মিয়া প্রমূখ। প্রধান অতিথি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দলের কঠিন সময়ে ওমর আলী খান সততা ও নিষ্টার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। তার মৃত্যুতে দল একজন ত্যাগী নেতাকে হারালো। তার শূন্যতা পূরন হবার নয়, তবু তার রেখে যাওয়া সাংগঠনিক ভীতকে আরও মজবুদ করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে তার আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com