রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সদ্য প্রয়াত শ্রমিকদল নেতা কাজলের মেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন জি কে গউছ

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিকদলের সদ্য প্রয়াত সভাপতি কামরুল হাসান কাজলের মেয়ের পড়ালেখার দায়িত্ব নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বাসিন্দা কামরুল হাসান কাজল গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলা সদরের মিয়াখানী গ্রামে। তিনি পরিবার পরিজন নিয়ে হবিগঞ্জ শহরে বসবাস করতেন। তিনি ৪ কন্যা সন্তানের জনক ছিলেন। বড় মেয়ে মোহনা ইসলাম প্রিয়া হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। ২য় মেয়ে তানিশা ইসলাম দিশা শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী। ৩য় মেয়ে জান্নাতুল ফেরদৌস মায়িশা টাউন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। ৪র্থ মেয়ে তাসমিয়া তাজ সাদিয়ার বয়স দেড় বছর।
মরহুমের পরিবার সুত্রে জানা যায়, কামরুল হাসান কাজলের স্বপ্ন ছিল তার সন্তানদের পড়ালেখা করিয়ে ভাল মানুষ হিসেবে গড়ে তুলা। কিন্তু নিয়তির কাছে হেড়ে গেলেন তিনি। অল্প বয়সেই ইহকাল ত্যাগ করে চলে যেতে হয়েছে। তাই কামরুল হাসান কাজলের পরিবারে নেমে এসেছে হতাশার ছায়া। সব কিছু জেনে কামরুল হাসান কাজলের পরিবারের পাশে দাড়িয়েছেন আলহাজ্ব জি কে গউছ। তিনি মরহুমের পরিবারের সদস্যদের সাথে দেখা করে শান্তনা দেন এবং বড় মেয়ে মোহনা ইসলাম প্রিয়ার পড়ালেখার সকল দায়িত্ব গ্রহন করেন। এছাড়াও সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com