বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটে সাংবাদিক কিবরিয়ার চিকিৎসা কাজে বাধা সৃষ্টি সাংবাদিকদের মাঝে ক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে হামলাকারীরা সেখানে তার চিকিৎসা কাজে বাধা দেয়ার খবর পাওয়া গেছে। আহত কিবরিয়া চৌধুরী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে শুক্রবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট রেফার্ড করে। শনিবার সকালে সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় কিবরিয়াকে দেখতে যান হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্ত ফখরুল ইসলাম চৌধুরীর ভাই হারুনুর চৌধুরী সেখানে কিবরিয়ার চিকিৎসা কাজে ব্যাঘাত সৃষ্টি করেন। এক পর্যায়ে জরুরি বিভাগের ডাক্তারদের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জরুরী বিভাগের ডাক্তারা নিরাপত্তা কর্মীকে ডেকে তাকে তারিয়ে দেয়। এসময় হারুন চৌধুরী হত্যার হুমকি প্রদান করেন। এখবর নবীগঞ্জের সাংবাদিক সমাজের নিকট পৌছুলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com