শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে সাংবাদিক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত জাফর ইকবাল নামেএক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় নবীগঞ্জে পুলিশ কোপানোর ঘটনার সাড়ে ৪ মাসেও অধরা সন্ত্রাসী মুছা ও পারভেজ এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। এ সংবাদের জের ধরে সন্ত্রাসী পারভেজ ও তার সহযোগীরা বিভিন্ন সময় সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে হুমকি দিয়ে আসছিল। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে শহরের হবিগঞ্জ রোডস্থ পুরাতন পশু হাসপাতালের সামনে ফখরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আলোচিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলার আসামী ফয়েজ আহমেদ পারভেজসহ একদল সন্ত্রাসী সাংবাদিক কিবরিয়া চৌধুরীর উপর রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জে কর্মরর্ত সাংবাদিকরা হাসপাতালে ছুটে আসেন। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির দাবী জানান নবীগঞ্জ প্রেসকাবের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com