বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আবারও পিছিয়েছে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাক্ষী ও আসামী উপস্থিত না হওয়ায় আবারও পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের দায়িত্ব প্রাপ্ত বিচারক, জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমান সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ১২ এপ্রিল।
এদিকে গতকাল মঙ্গলবার মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এই দুই মেয়র উচ্চ আদালত থেকে ২০১৭ সালের ৪ জানুয়ারী থেকে জামিনে রয়েছেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com