শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ১৪৪ বোতল ভারতীয় মদসহ ছালিক পুলিশের খাঁচায় ॥ ২০১৬ সালে গ্রেফতারের পর জামিনে এসে ফের শুরু করে মাদক ব্যবসা

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ছালিক মিয়া নামের আলোচিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ শহরের নতুন বাজারস্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিভিন্ন জাতের ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। পরে তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে থানার ওসি তদন্ত উত্তম কুমার দাশ, ওসি অপারেশন আমিনুল ইসলাম, এসআই শামসুল ইসলাম, এসআই সমিরণ চন্দ্র্র দাশ, এস আই ফখরুজ্জামান সহ একদল পুলিশ প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। এ সময় তার দোকান থেকে বিভিন্ন সাইজের ৫২ বোতল অফিসার্স চয়েজ ব্লু, ১০ বোতল রয়েল স্ট্রেক, ৮০ বোতল ম্যাগডয়েল নং-১ এবং ২ বোতল সিগনেসারসহ মোট ১৪৪ বোতল মদ উদ্ধার করা হয়। ছালিক মিয়াকে আটক করার পর তার স্বীকারোক্তিতে দোকানের বিভিন্ন জায়গা থেকে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক হিসেবে উদ্ধারকৃত মদের মূল্য প্রায় ১ লক্ষ ৩০ হাজার ৫শ টাকা। থানার এস আই সমিরণ চন্দ্র দাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃত ছালিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। আলোচিত এই মাদক ব্যবসায়ী নবীগঞ্জ উপজেলার কারিয়ারভাঙ্গা ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বাহরাম উল্লাহর পুত্র। এর আগেও ২০১৬ সালের ১৮ মার্চ ছালিক মিয়া বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছালিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালেই মাদক আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com