বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌর কবরস্থানের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর কবরস্থানের শুভ উদ্বোধন করেছেন পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী ও ভূমি দাতা লন্ডন প্রবাসী ফুল মিয়া। গতকাল শুক্রবার বিকালে পৌর এলাকার গন্ধ্যা-ছালামতপুর বাইপাস সড়কের পাশের্^ নির্মিত পৌর কবরস্থানের বাউন্ডারী ওয়াল উদ্বোধন করা হয়। এর পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবরস্থানের ভূমি দাতা লন্ডন প্রবাসী ফুল মিয়া, কমিউনিটি লিডার কামরুল ইসলাম চুনু, আবু তাহের, কাউন্সিলর কবির মিয়া, জাকির হোসেন, সুন্দর আলী, প্রানেশ চন্দ্র দেব, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, কার্য সহকারী আবু মুছা, আবুল কাশেম, রুবেল আহমদ, মাওঃ মোস্তাফা আল হাদী প্রমূখ। উল্লেখ্য, নবীগঞ্জ পৌর এলাকায় সরকারী কোন কবরস্থান না থাকায় নবীগঞ্জের কৃতিসন্তান লন্ডন প্রবাসী ফুল মিয়া পৌরসভার অনুকুলে পৌর কবরস্থানের জন্য ৪৫ শতক ভুমি দান করেন। পরে পৌর পরিষদ রাজস্ব তহবিল থেকে প্রায় ১৫ লাখ টাকার টেন্ডারের মাধ্যমে বাউন্ডারী ওয়াল ও মাটি ভরাটের কাজ করে। ফলে পৌর শহরের মৃত লোকদের দাফন করার সু-ব্যবস্থা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com