শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাণিজ্য মেলায় বিক্রি হচ্ছে নকল কসমেটিকস ও মেয়াদউত্তীর্ণ ড্রিংকস

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৭১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতবছরের মত এবছরও হবিগঞ্জ বাণিজ্য মেলায় অবাধে বিক্রি হচ্ছে নকল-ভেজাল ও নিম্নমানের কসমেটিকস। পাশাপাশি মেলা প্রাঙ্গনে স্থাপিত ফুসকা-চটপটির দোকানে পাওয়া যাচ্ছে মেয়াদউত্তীর্ণ কোমল পানীয়। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে ফুটে ওঠে এ চিত্র। এ সময় মেলার পাঁচটি প্রসাধনী বিক্রয়কারী স্টল এবং একটি ফুসকা-চটপটির স্টলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর। অভিযান চলাকালে নকল ও ভেজাল প্রসাধনী বিক্রির অপরাধে গাজী গ্যালারীকে ৪ হাজার টাকা, মেয়াদহীন প্রসাধনী বিক্রির অপরাধে মিজান কসমেটিকসকে ১ হাজার টাকা, নাদিম কসমেটিকসকে ২ হাজার টাকা এবং নকল লেকমি প্রোডাক্ট বিক্রির অপরাধে লেকমি কসমেটিকস এর দুইটি স্টলকে ২ হাজার ও ৩ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একি সময়ে মেলা প্রাঙ্গনে স্থাপিত খাবারের দোকানগুলোতেও অভিযান চালায় অধিদপ্তর। অভিযানে ঢাকা চটপটি স্টলে বেশ কিছু মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে বেশিরভাগ স্টলই তাদের নকল ভেজাল ও মেয়াদউত্তীর্ণ পণ্য সরিয়ে ফেলে। তবে অধিদপ্তরের পক্ষ থেকে বাণিজ্য মেলায় নিয়মিত তদারকি অভিযান পরিচালিত হবে বলেও জানানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই খোরশেদের নেতৃত্বে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম ও হবিগঞ্জ চেম্বারের প্রতিনিধি দেওয়ান মিয়া। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com