বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

শহরবাসীকে ধুলোবালির কবল থেকে রক্ষা করতে হবিগঞ্জ পৌরসভার ওয়াটার ¯েপ্র ট্রাক চালু

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৮৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরবাসীকে ধুলোবালির কবল থেকে রক্ষা করতে হবিগঞ্জ পৌরসভা চালু করেছে ওয়াটার ¯েপ্র ট্রাক। গতকাল রবিবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয় হতে এ ট্রাক উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। পৌর ভবনের সম্মূখ হতে শুরু করে ট্রাকটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
ওয়াটার ¯েপ্র ট্রাক উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, হবিগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস শামীম প্রমুখ। মেয়র মিজানুর রহমান বলেন, ‘শুকনো মওসুমে রাস্তাঘাটে অধিক মাত্রায় ধুলোবালি জমে। ধুলোবালির কারণে শহরবাসীর ভোগান্তি লাঘবে পৌরসভার পক্ষ হতে ‘ওয়াটার ¯েপ্র ট্রাক’ চালু করা হয়েছে।’ এ ট্রাক চালুর ফলে ধুলোবালির কষ্ট হতে পৌরবাসী অনেকটা পরিত্রান পাবেন বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। মেয়র বলেন ‘ইতিমধ্যে পৌরসভার পক্ষ হতে শহরের বিভিন্ন রাস্তা ঝাড়- দেয়ারও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com