মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ইউনিক বাসের চাপায় পথচারী যুবক নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটৃার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে ইউনিক পরিবহনের বাস চাপায় জানে আলম নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে মহাসড়কের দরগাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানে আলম লাখাই উপজেলার বুল্লা গ্রামের কাছম আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জানে আলম সড়ক পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের চাকায় পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ওসি আরো বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ঘটনার পরপরই গাড়িসহ চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com