শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পূর্ব সুলতানশীতে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব সুলতানশীতে জমি সক্রান্ত বিরোধের জের ধরে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, গতকাল ওই সময়ে মৃত আব্দুর রেজ্জাকের পুত্র আব্দুল আজিজ ও আব্দুল মজিদের মধ্যে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বাক-বিতন্ডা হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রুমা আক্তার (২০), আব্দুল আজিজ (৫০), সাফিয়া আক্তার (৪৫), রুমানা আক্তার (১৭), মন্নান (১৭), সুজিনা আক্তার (১৩), সাহেব আলী (২৬), আব্দুল কাইয়ুম (৪০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com