বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৮৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বন্যা আশ্রয় কেন্দ্রে গরীব অসহায় শীতার্থ মানুষজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিল্লুর রহমান, ক্লাব সদস্য উত্তম কুমার পাল, সলিল বরণ দাশ, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ছাত্রলীগ নেতা সৌরভ চৌধুরী প্রমূখ। এ সময় প্রায় অর্ধশতাধিক গরীব অসহায় শীতার্থ মানুষজনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com