মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

মাদক মুক্ত হতে হলে আগে সিগারেট ছাড়তে হবে-পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৬৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিপিএম-পিপিএম) বলেছেন-মাদকের মা-বাবা হচ্ছে সিগারেট। যারা ধুমপান করে তারা হিরোইন, ইয়াবা সেবনসহ সকল মাদকের স্বাদই গ্রহন করতে পারে। মাদক মুক্ত হতে হলে আগে সিগারেট ছাড়তে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের হিয়ালা উচ্চ বিদ্যালয়ে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের করণীয় নির্দেশনা শীর্ষক আলোচনা সভা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার নিজে কি ভাবে লেখাপড়া করে পুলিশ সুপার হয়েছেন, উপস্থিত শিক্ষার্থীদের সেই গল্প তুলে ধরে বলেন-প্রত্যেকটি ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভ করতে হলে ছাত্র/ছাত্রী আদর্শবান হতে হবে। মা, বাবাসহ এলাকার মুরুব্বীয়ান, শিক্ষক/শিক্ষিকাসহ বয়সে সিনিয়রদের সম্মান করতে হবে। সঠিক সময়ে স্কুল কলেজে যেতে হবে। স্কুল কলেজ থেকে এসে বাসায় ক্লাসের পড়া মনোযোগ সহকারে পড়তে হবে। তিনি প্রতিদিন ভোর সকালে ঘুম থেকে হাত, মুখ ধুয়ে যারা মুসলিম তাদের নামাজ পড়তে হবে। আর হিন্দুদের তাদের ধর্মীয় পাঠ অর্চনা করে পড়ায় টেবিলে বসতে হবে। সৃষ্টিকর্তাকে স্মরণ করে পড়তে বসলে তাদের জ্ঞান সমৃদ্ধি হবে। তিনি বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন-বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীসহ অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। কোথায়ও বাল্যবিবাহ হলে প্রশাসনকে জানাতে হবে। তিনি হবিগঞ্জ নাগরিক কমিটি সম্পর্কে বলেন-নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। নাগরিক কমিটির উদ্যোক্তাদের প্রয়োজনে সহযোগিতা করতে হবে। জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ডাঃ জমির আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, সিনিয়র সহকারি পুলিশ সুপার তৃপ্তি মন্ডল, মানছুরা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, মাধবপুর ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আজগর, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ নাগরিক কমিটির কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামান্ত, হিয়ালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশা মোঃ ছিনু মিয়া, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, এসআই ধ্রুবেশ চক্রবর্তী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রনালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হক। আলোচনা সভা শেষে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে পুলিশের উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com