মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা গ্রহনের অনুরোধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৫৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাংবাদিক পরিচয় দিয়ে কতিপয় চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নবীগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা গতকাল বুধবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। ক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, নির্বাহী সদস্য সাবেক সভাপতি সিনিয়র এস আর চৌধুরী সেলিম, নির্বাহী সদস্য সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, নির্বাহী সদস্য সুবিনয় রায় বাপ্পি, নির্বাহী সদস্য সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সভাপতি এটিএম সালাম, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, ক্লাব সদস্য মোঃ আবু তালেব, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সলিল বরন দাশ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ক্লাব সদস্য মোঃ সেলিম তালুকদার, ক্লাব সদস্য শাহ মিজানুর রহমান, এটিএম জাকিরুল ইসলাম, নুরুজ্জামান ফারুকী, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মহিবুর রহমান তছনু, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, নাবেদ মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি সাংবাদিক পরিচয় দিয়ে কতিপয় চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দুস্কৃতিকারীরা সমাজে বিশৃংখলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এদের কারণে সাংবাদিক সমাজের মান ক্ষুন্ন হওয়ার আশংকা দেখা দেয়ায় প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে সকল সাংবাদিক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে দেখা করে চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দুস্কৃতিকারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com