বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকর মিয়া ইন্তেকাল ॥ এমপি মজিদ খানের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আছকর মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টায় গ্রাম দৌলতপুরস্থ নিজ বাড়িতে বাধ্যক জনিত কারণে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯২) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৬ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর সিকান্দপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে দৌলতপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের লাশের দাফন সম্পন্ন করা হবে। এদিকে সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আছকর মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বারের মত দেখান জন্য বাড়িতে ভীড় জমান। মরহুম আছকর মিয়া ১৯৯৮ সালে পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আছকর মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। সংবাদপত্রের এক বিবৃতিতে তিনি বলেন, মরহুম আছকর মিয়া আমার নিজ পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অত্যান্ত সততা দক্ষতার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ভাল শালিস বিচারকও ছিলেন। তার মৃত্যুতে পুকড়া ইউনিয়নবাসীর যে ক্ষতি হয়েছে তা পুরণ হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আছকর মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com