বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৪৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পড়ালেখার পাশাপাশি সহপাঠক্রম বিষয়েও ছাত্রছাত্রীদের অংশ গ্রহন থাকতে হবে, একজন ভাল ছাত্র তখনই পরিপুর্ণ ছাত্র হিসেবে স্বীকৃতি পাবে, যখন তার মধ্যে সকল গুনাবলী বিদ্যমান থাকবে, পড়ালেখার জন্য যেমন ভাল মেধা প্রয়োজন, তেমনি মেধাকে সতেজ রাখতে প্রয়োজন খেলাধূলার, খেলাধূলার মাধ্যমে শরীর, মন দুটোই ভাল থাকে। তাই মেধাকে সঠিক ও সতেজ রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই। গতকাল সোমবার (২০ জানুয়ারী) বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া একথাগুলো বলেন। দিনব্যাপী বর্নাঢ্য আয়োজনে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি বিপূল ভূষণ রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এস এম আলী আক্কাছ, হাফিজুর রহমান খাঁ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার, আব্দুল হামিদ, গোলাম রব্বানী, সাইদুর রহমান চৌধুরী, নানু মিয়া, ফারহানা খানম, আনোয়ারুল ইসলাম, মোফাজ্জল হোসেন, সোনিয়া ইকবাল শম্পা, ছাদেকুল ইসলাম,তরিকুল ইসলাম, জাকির হোসেন, ইতি আক্তার ও মোঃ ইমদাদুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মখলিছ মিয়া। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তোলেদেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ জাহেদুল ইসলাম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com