বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৪৮১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার রেলওয়ে জংশনের দিঘীরপাড় থেকে এক অজ্ঞাত বৃদ্ধ (৭৫) এর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত ১৮ জানুয়ারী শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, দিঘীরপাড়ে বৃদ্ধের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান, লাশটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় উদ্ধার এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে ধারনা করা হচ্ছে ঠান্ডায় মারা গেছে বৃদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com