মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে মোবাইল চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরের দাউদনগর বাজারের রাকিব এন্টারপ্রাইজ এ মোবাইল চুরির করে পালানোর সময় রাসেল (২৮) নামের এক যুবককে আটক করেছে জনতা। গত ১৮ জানুয়ারী শনিবার রাত সাড়ে ৮টায় মোবাইল চোর রাসেলকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। দোকানের মালিক সুজন হামিদ জানান, রাসেল মোবাইল কিনতে আসে। দুইটি মোবাইল দেখালে দামাদামি করে পরে টেবিলে রাখা অন্য আরেকটি মোবাইল ফোন ক্যাশ মেমোর ভিতরে করে নিয়ে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর মোবাইল না পেয়ে সিসি ক্যামেরা চেক করলে রাসেলকে মোবাইল নিয়ে যেতে দেখা যায়। পরে সোনালী ব্যাংকের কাছ থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানালে শায়েস্তাগঞ্জ থানার এএসআই জসিম উদ্দিন তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত চোর রাসেল শ্রীমঙ্গল থানার মিশন রোড এলাকার এম এ মালেকের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com