শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

মাধবপুর উপজেলা শ্রমিকলীগ নেতা শাহজাহান মোল্লাকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা শ্রমিকলীগে যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া মোল্লাকে বিপুল পরিমান বৈদ্যুতিক তারসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা চোরাইকৃত বৈদ্যুতিক তামার তার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের একটি দল শাহজিবাজার এলাকায় অভিযান চালিয়ে ফরিদ গার্মেন্টেসের ভিতর থেকে প্রায় ১২ লাখ টাকার মূল্যের দেড় হাজার কেজি বৈদ্যুতিক তামার তারসহ শাহাজাহান মোল্লাকে আটক করেন। সে মাধবপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও শাহজিবাজার রাবার বাগানের কর্মচারী এবং দরগা গেইট এলাকার ফরিদ গার্মেন্টস এর দায়িত্বপ্রাপ্ত কর্মচারী। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে এবং পিডিবি’র কয়েকজন কর্মচারীকে ম্যানেজ করে লাখ লাখ টাকা মুল্যের এসব তার বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।
জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত কদর আলীর পুত্র শাহজাহান মিয়া মোল্লা দীর্ঘদিন যাবৎ শাহজিবাজারে অবস্থিত পিডিবি’র কিছু অসৎ কর্মকর্তা কর্মচারীদেরকে ম্যানেজ করে চোরাইভাবে তারগুলো এনে ফরিদ গার্মেন্টসে রাখে এবং এখান থেকে সে বিভিন্ন স্থানে পাচার করে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে হাতে নাতে ফরিদ গার্মেন্টস থেকে ওই তারসহ তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃত শাহজাহানকে প্রধান করে অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামী করে সরকারী মালামাল পাচারের অভিযোগে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, তার সাথে আর কারা কারা জড়িত আছে সেগুলোও খতিয়ে দেয়া হচ্ছে। প্রয়োজনে তাকে রিমান্ডে এন জিঞ্জাসাবাদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com