বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধসহ আহত ৭

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৬৬১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে একই পরিবারের পিতা-পুত্র ও বৃদ্ধাসহ ৭ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার আড়াইটার উপজেলার দেরওগাছ ইউনিয়নের দ্বিমাগুরউন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ সময় হামলাকারীরা নগদ ৩২ হাজার ৭শ’ টাকা ও দামী মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, উপজেলার দ্বিমাগুরউন্ডা গ্রামের আব্দুল জলিলের পুত্র শামছুল হকের সাথে একই গ্রামের আব্দুল ওয়াহিদ মিয়ার উরফে সোনা মিয়ার সাথে বাড়ির রাস্তাঘাট নিয়ে বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার বিচার শালিস বসলেও কোন ধরেনে মিমাংশা হয়নি। এরই জের ধরে ঘটনার দিন একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে কুপাতে থাকে। এ সময় তার শুর চিৎকার শুনে তাকে বাঁচাতে আত্মীয় স্বজনরা এগিয়ে এলে তাদের উপরও দূর্বৃত্ত হামলাকারীরা দেশীয় দাঁড়ালো ছুরি দিয়ে আহতদের মাথায় ও পায়ে গুরুতর জখম করে। দুর্বৃত্তের হামলায় জলিল মিয়া ও তার পুত্র শামছুক হক (৩০), ফজলুল হক (৩০), সিরাজুল হক (৩৮), আব্দুল হক, রুমন মিয়া, নুরুল হক (৪৭) রজব চান (৮০) আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে কর্তব্যরত ডাক্তাররা আশঙ্কাজনক অবস্থায় সিরাজুল হক, শামছুল হক ও ফজলুল হকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপতালে প্রেরণ করেন এবং আহত বাকি ৪জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com